জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
সারাদেশ মেহেরপুর

জেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সবার সংবাদ ডেস্ক:

আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ১জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

শনিবার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত ৩নং ওয়ার্ড গাংনী থেকে মাহফুজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে একই দিনে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড  (মেহেরপুর-মুজিবনগর) সামিউন বাসিরা পলি,তকলিমা খাতুন এবং ২ নং ওয়ার্ড গাংনী উপজেলা থেকে শিরিনা  আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

প্রার্থীরা মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর কাছে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।