সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ একরামুল আযীম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সহকারী অধ্যাপক আজাদ আলী, প্রভাষক আব্দুল করিমসহ কলেজের শিক্ষক/কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।







