মেহেরপুরে বিদেশি মদসহ আটক দুই
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে বিদেশি মদসহ আটক দুই

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ সহ ২জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। বুধবার (২০ ডিসেম্বর) সকালে মেহেরপুরের কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মহির উদ্দিন (৪০) মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের জাদুর ছেলে ও মাহফুজ (২১) একই এলাকার বাবর আলীর ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই মহাসিনের নেতৃত্বে ডিবির একটি শহরের কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে। এসময় মহির ও মাহফুজের কাছে থাকা ইজিবাইক তল্লাশি করে দুটি ব্রান্ডের ১২ বোতল বিদেশি মদসহ তাদের আটক করা হয়। মদ পাচারের কাজে ব্যবহৃত ইজিবাইকটি হেফাজতে নেওয়া হয়। আটককৃতদের মেহেরপুর সদর হস্তান্তর করা হয়েছে।