গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম এ অভিযান চালায়।গেফতারকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে লাদেন আলী (৩৫) ও উপজেলার চৌগাছা গ্রামের জহির উদ্দিন ছেলে ইমন বাদশা (৩০)।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রফিকুল ইসলাম জানান, আজ শনিবার দুপুরে একটি লাল রংয়ের পালসার মটরসাইকেল করে সাহেবনগর বাজার এলাকায় ইয়াবা নিয়ে দুই মাদক কারবারি আসছেন এমন সংবাদের ভিত্তিতে সড়কে অবস্থান করা হয়।

এসময় ওই মোটর সাইকেল আরোহীদেরকে পথরোধ করে তল্লাশী চালানো হয়। এসময় ধৃত লাদেনের প্যান্টের পকেটে থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫০ পিস ইয়াবা পাওয়া গেলে দুজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের গাংনী থানায় নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।