সবার সংবাদ ডেস্ক
মেহেরপুরে ৭০ গ্রাম হেরোইন পাচারের সময় দুই নারী মাদক পাচারকারীসহ তিনজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। সোমবার (২৫ ডিসেম্বর) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ইছার উদ্দিনের ছেলে তাইজেল (৪৫) সদর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুন (৪০) ও একই গ্রামের আফসার আলীর স্ত্রী তানজিলা খাতুন (৩২)।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুর যাদবপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইজিবাইক তল্লাশি করে ৭০ গ্রাম হেরোইনসহ তাইজেল, জাহানারা ও তানজিলাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৭ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।







