নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ ফজলু (৪৫) কে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল। রবিবার (২৬ মার্চ) ঝিনাইদহ মহেশপুর থানার কাজিরবের এলাকায় অভিযান পরিচালনা করে ফজলুকে গ্রেফতার করে র্যাব। ফজলু ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী।
র্যাব সূত্রে জানা গেছে, গত ০৯ ফেব্রুয়ারি শিশুটির মা ৪ তাকেসহ আরো দুই শিশু সন্তান বাড়িতে রেখে পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদে ভিজিএফএর চাউল আনতে যায়। একই দিন দুপুরে ফজলু শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে মাল্টা বাগানে নিয়ে পাশবিক নির্যাতন চালায় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে শিশুটির মা বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করিলে শিশুটি ঘটনাটি তার মায়ের নিকট বলে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মহেশপুর থানায় ফজলুর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর থেকে ফজলু আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়।
পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফজলুর অবস্থান নিশ্চিত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার কাজিরবের এলাকায় অভিযান পরিচালনা করে ফজলুকে গ্রেফতার করে। ফজলু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।







