কুষ্টিয়ায় নাটাবের উদ্যোগে যক্ষা নির্মূলে সচেতনতা কর্মশালা
সারাদেশ স্বাস্থ্য

কুষ্টিয়ায় নাটাবের উদ্যোগে যক্ষা নির্মূলে সচেতনতা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে যক্ষা নির্মূলে সচেতনতা বৃদ্ধির লক্ষে কুষ্টিয়া জেলার কর্মরত ইমামদের নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুষ্টিয়া চিলিস ফুড পার্ক হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কুষ্টিয়া এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলা নাটাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল রশিদ। বিশেষ অতিথি কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া আফরিন। বক্তব্য রাখেন, নাটাব কর্মী শামিম রেজা।

এ সময় বক্তারা বলেন, ফুসফুস এবং ফুসফুসের বাইরে শরীরের যে কোন স্থানে যক্ষা হতে পারে। যক্ষা নির্মূলে সরকার বিনামূল্যে এর চিকিৎসা প্রদান করে যাচ্ছে। যক্ষা নির্মূলে সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারীদের সমন্বয়ে উঠান বৈঠক ও কাম্পেইন করার আহবান জানান।