জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৫দিনের সরকারী সফরে এখন মেহেরপুরে
টপ নিউজ জাতীয় সারাদেশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৫দিনের সরকারী সফরে এখন মেহেরপুরে

সবার সংবাদ ডেস্ক :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্নপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি ৫দিনের সরকারী সফরে এখন মেহেরপুরে গেছেন। সরকারী সফরসূচী অনুযায়ী তিনি ২৯ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মেহেরপুরে অবস্থান করবেন। ২৯ সেপ্টেম্বর তিনি মেহেরপুরে নিজ বাড়ি পৌছে ৩০ সেপ্টেম্বর সকালে শহরের ষ্টেডিয়ামপাড়ায় অবস্থিত আল মক্কা চক্ষু ক্যাম্পের উদ্বোধন করবেন। দুপুরে দেড়টার দিকে সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা জামে মসজিদের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিনই সাড়ে বিকাল ৩টার দিকে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে যুব মহিলালীগের মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

১লা অক্টোবর সকালে জেলা শিল্পকলা একাডেমীতে প্রবীন দিবসের অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন। পরে তিনি পৌর কমিউনিটি সেন্টারে জেলা কুষ্ট রোগের বর্তমান অবস্থা এবং কুষ্ট আক্রান্ত ব্যাক্তিদের সহায়তা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওইদিনই সন্ধ্যায় শারদীয় দূর্গাপুজোর শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শনে গিয়ে পুজোর সার্বিক আয়োজন বিষয়ে খোঁজ নিবেন এবং সনাতনীদের সাথে কথা বলবেন। ২ অক্টোবর সকালে জেলা প্রশাসনের আয়োজনে তিনি মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। পরে কলাইডাঙ্গা-মশুরীভাজা সড়কের উদ্বোধন করবেন তিনি। ৩ অক্টোবর প্রতিমন্ত্রী উলামাবৃন্দের সাথে মতবিনিময় করবেন।