মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
টপ নিউজ মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৬০) নামের এক পথচারীর মৃত্য হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ইছাখালীতে এই ঘটনা ঘটে। তিন সন্তানের জনক রমজান আলী ইছাখালী গ্রামের মৃত ফরমান আলীর ছেলে। 

জানা গেছে, রমজান আলী ওষধ ক্রয় করে বাড়ি ফিরছিলেন এসময় পিছনের দিক থেকে আসা দ্রুতগতির একটি  আরটিআর মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সাথে মোটরসাইকেল চালক আসিফ হোসেন গুরুত্বর আহত হয়। আসিফ একই উপজেলার হরিরামপুর গ্রামের আসানুর রহামনের ছেলে। আসিফের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন।