রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ আইন-আদালত

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ী সদর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবা সহ মোঃ ফজলুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬ (সিপিসি-২)  ক্যাম্পের একটি দল। শনিবার বিকাল সাড়ে ৫টার সময় রাজবাড়ী সদরের মাষ্টার পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফজলুকে গ্রেফতার করে র‌্যাব। ফজলু রাজবাড়ী সদরের কামাল দিয়া কান্দি এলাকার মৃত সোরাপ মোল্লার ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে রাজবাড়ী জেলার সদর থানার মাষ্টার পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মাষ্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্যবসায়ী ফজলুকে গ্রেফতার করে।

এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ফজলুর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৩৭০ পিস ইয়াব, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার করে। জব্দকৃত আলামত ও ফজলুকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ফজলুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।