নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০১.০৮০ কেজি হেরোইন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। শুক্রবার (৩ মার্চ) সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর নীমতলা নামক স্থানে আসিফ পরিবহন নামের একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপিতে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপ-অধিনায়ক, মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে মিরপুর উপজেলার নীমতলা নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেহেরপুর ছেড়ে আসা কুষ্টিয়া মহাসড়কে আসিফ পরিবহন যার নম্বর মেহেরপুর জ-১১-০০১৯ নম্বরের বাসে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১.০৮০ কেজি হেরোইন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ২১ লক্ষ ৬০ হাজার টাকা টাকা।







