মেহেরপুর ভ্রাম্যমান আদালতে ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর ভ্রাম্যমান আদালতে ইটভাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে ইটভাটার মাটি রাস্তায় ফেলে চলাচলের বিঘœ ঘটনোর অপরাধে ৫০ হাজিার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান ইটভাটা মালিক তাদের গাড়ি দ্বারা সড়ক দিয়ে মাটি বহন করে ইটভাটায় নিচ্ছে। এতে সড়কে কাঁদা সৃষ্টি হচ্ছে।  চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবার এমন চিত্রের সত্যতা পাওয়া যায়। ইটভাটার মালিক দিপু মিয়া সড়কে বিঘ্ন ঘটার বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।