কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম হেরোইন এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবি’র একটি দল। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর রেলস্টেশনে খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর রেলস্টেশনে খুলনা-ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫৫ গ্রাম হেরোইন এবং ৫০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য তিন লক্ষ ত্রিশ হাজার টাকা।







