কুষ্টিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার
সারাদেশ আইন-আদালত

কুষ্টিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র একটি দল। বৃহস্পতিবার (১৬ মার্চ) কুষ্টিয়া সীমান্তের ভাগজোত নবগ্রাম হাই স্কুল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিজিবি’র এক প্রেস বিজ্ঞপিতে জানা গেছে, নায়েব সুবেদার মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার ভাগজোত নবগ্রাম হাই স্কুল এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি’র অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপ‚র্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক সিজার ম‚ল্য ১ লক্ষ ১০ হাজার ৪শত টাকা। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।