সবার সংবাদ ডেস্ক :
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের কাঁসারীপাড়ায় আরএফএল কম্পানীর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধনকালে বলেছেন- দেশকে এগিয়ে নিতে হলে দেশের বড় বড় কম্পানীগুলোকে ব্যবসা কার্যক্রমের পাশপাশিসামাজিক সেবামূলক কাজে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সিটি ব্যাংক ভবনের নীচে অবস্থিত এই শোরুম উদ্বোধনকালে আরএফএল কোম্পানীর নির্বাহী পরিচালক (ইডি) তৌকির আহমেদ, সিনিয়র জিএম শাহ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সংগঠক শোয়েব রহমান এবং সাংবাদিক তুহিন আরন্য উপস্থিত ছিলেন।
বক্তারা মেহেরপুরের ব্যবসায়ীদের স্বার্থসংরক্ষণে এবং আরএফএল কম্পানীর সব ধরণের পণ্য মেহেরপুরে সরবরাহ করার দাবী জানান। এই সময় বক্তাদের দাবীর প্রেক্ষিতে আরএফএল কম্পানীর ইডি তাঁর বক্তব্যে ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রিক মেহেরপুরকে আরও গুরুত্ব দিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন। সেইসাথে মেহেরপুর পৌরসভার গ্রীনসিটি কার্যক্রমকে বাস্তবায়নের জন্য মেহেরপুর পৌরসভাকে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন সরবরাহ করার উদ্যোগ নিবেন বলে জানান। ফিতা কাটা, কেক কাটা, মিষ্টিমুখ এবং দোয়ার মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।







