সবার সংবাদ ডেস্ক :
ভারতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়া এই রহস্যময় অগ্নিচ্ছটা
মেহেরপুরের আকাশে দেখা মিলেছে এক রহস্যময় আলোকচ্ছটা। যেন মনে হয়েছে যে, কেউ যেন টর্চ লাইট জ্বালিয়ে আলোর ফোকাস ফেলেছেন আকাশের বুকে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলাব্যাপী এই দৃশ্য দেখা যায়। আধাঘণ্টা পর এটি অদৃশ্য হয়ে যায়। দৃশ্যটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই আলোকচ্ছটার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে থাকেন নেটিজেনরা। মুহূর্তে এটি ভাইরাল হয়ে যায়। সুজন মাহমুদ নামের একজন ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আকাশে অদ্ভত আলো। সুরাইয়া শারমিন লিখেছেন- আকাশে এক রহস্যময় আলো। প্রায় ৩০ মিনিটের মত আলো স্থায়ী ছিল। এই আলোকে কেন্দ্র করে জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই আলোর উৎস কি, তা এখনো জানতে পারিনি তাৎক্ষণিক কেউ। মাসুম নামের একজন লিখেছেন, ‘গুগল ম্যাপ আপডেট হচ্ছে সম্ভবত, তাই লাইট দিয়ে ছবি তোলা হচ্ছে। শেখ আলমগীর নামে একজন লিখেছেন, ‘মহান আল্লাহ পাকই সব ভালো জানেন। কী হবে দুনিয়ায়! হঠাৎ আকাশে দেখলাম। এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের উচ্চ নিরীক্ষক ( ইনচার্জ চার্জ) রাকিব হাসান জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের আলো।
তবে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে অবশেষে জানিযেছেন- বৃহস্পতিবার রাতে ভারত একটি ৫ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে সফল আঘাত হানতে পারে এমন একটি মিশাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে। এরই অংশ বিশেষের আলোকচ্ছটা এটা। সাধারণ বিভিন্ন দেশ দিনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। তাই আকাশে এমন আলোচ্ছটা দেখা যায় না। ভারত এই প্রথম রাতে সেই কাজটি করলো। তাই তার প্রতিক্রিয়া আকাশে প্রত্যক্ষ করলো মানুষ। এই আলোকচ্ছটা ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানের মত বাংলাদেশের সীমান্ত ঘেষাঁ কিছু অঞ্চলে স্পষ্ট হয়ে দেখা গেছে।







