গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
মেহেরপুর শিক্ষা

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন, পি.টি.এ সভাপতি মোঃ জিয়াউর রহমানসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।