সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ইমরান নামের এক যুবককে আটক করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর রত্বেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, এএসআই হেলাল উদ্দিন সহ-সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ইমরান ওরফে শাকিলকে আটক করে।
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ইমরান ওরফে শাকিল নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। ইমরান ওরফে শাকিল ঝিনাইদহ কোটচাঁদপুর এলাকার জাবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।







