গাংনীতে সরকারী ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কৃষি মেহেরপুর

গাংনীতে সরকারী ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে ২০২২-২৩ অর্থ বছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে  গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের  উদ্যোগে গাংনী পৌর এলাকার কৃষক ফারুক হোসেনকে  কৃষি যন্ত্রপাতি  প্রদান করেন।

গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন উপস্থিত থেকে যন্ত্রপাতি বিতরণ করেন। এসময়  উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলামসহ আরো অনেকে।