জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বৃক্ষরোপণ কর্মসূচী
কৃষি সারাদেশ মেহেরপুর

জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বৃক্ষরোপণ কর্মসূচী

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা অফিসের ছাদে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অফিসের ছাদে বাগান করার লক্ষ্যে বিভিন্ন ধরনের  ১০টি গাছের চারা রোপণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়ের উপস্থিতিতে ছাদ বাগানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষক নেতা কমর উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।