মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ধানের বীজ ও সার বিতরণ
কৃষি মেহেরপুর

মুজিবনগরে গ্রীষ্মকালীন পেঁয়াজ, ধানের বীজ ও সার বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মুজিবনগর বিনামূল্য গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধানের বীজ এবং সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস । বুধবার (৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিস ২০২৩/২০২৪ অর্থবছরে খরিপ মৌশুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং নতুন প্রযুক্তির ধানের বীজ ও সার প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কাউছার আলী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ।

চার ইউনিয়নে মোট ১৮০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে ১ কেজি বীজ, ২০ কেজি ডিওপি ২০ কেজি এম ও পি, ১৫০ বর্গমিটার পলিথিন ও আধা কেজি লাইলন সুতা,বালায় নাশক ১০০ মিলি। সেই সাথে ১২’শ জন চাষী কে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এম ও পি, ১০ কেজি ডিএপি বিতরণ করা হয়।