সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার ধুসারপাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে রুবেল হোসেন (২৫) ও মদনাডাঙ্গা গ্রামের রাজু আহমেদ (২৪)। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ঝিনেরপুল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে রুবেল ও রাজু একটি মোটরসাইকেলযোগে মেহেরপুরের দিক থেকে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। তারা গাংনীর ঝিনেরপুল পাড়ার কাছে পৌঁছালে,বিপরীত দিক আসা একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় রুবেল ও রাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হন। তবে ট্রলি চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পথচারীরা আহত রুবেল ও রাজুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছেন।







