গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড
আইন-আদালত মেহেরপুর

গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে বেদ আলী মন্ডল (৬০) নামের এক মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডিত বেদ আলী গাংনী উপজেলার বাওট গ্রামের করিম মন্ডলের ছেলে। দন্ডিতকে গাংনী থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জানান, বেদ আলী একজন মাদকসেবী। তার বাড়িতে গাঁজা আছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম সেখানে অভিযান চালায়। এসময় তার হেফাজতে থাকা ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে আটক করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়।