গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২
মেহেরপুর দুর্ঘটনা

গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত-২

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মন্টু হোসেন (৫২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এবং মোটরসাইকেল আরোহী দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাড়ির সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই দুর্ঘটনার স্বীকার হন মন্টু হোসনে। মন্টু হোসেন অলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মন্টু হোসেন বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ‌এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মন্টু হোসেন ছিটকে গিয়ে চলন্ত একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে সড়কের লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এসময় কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। সেই সাথে আহত মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তার বন্ধু তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনিকে (১৮)  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে সম্পৃক্ত মোটরসাইকেল ও মাইক্রোচালককে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।