সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে গাংনীতে ৬০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি গাংনী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার নাবিদ হোসেন।
প্রধান অতিথি জাভেদ মাসুদ মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার এই কার্যক্রম। প্রশিক্ষণের পর সেলাই মেশিন পেয়ে তারা নিজেরাই আয় করতে পারবেন। এ উদ্যোগে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা আসবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।







