সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ নাজমা ওরফে খুশি খাতুন নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে খুশি খাতুনকে গ্রেফতার করা হয়। খুশি খাতুন একই গ্রামের সমিরুল ইসলাম ওরফে আজিলের স্ত্রী।
জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক শিরিন আক্তারের নেতৃত্বে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা খুশি খাতুনের বাড়ি থেকে তাকে আটক করে। এসময় তার হাতে থাকে ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে নাজমা খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







