মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তির কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে মোঃ খোকা শেখ নামের এক ব্যক্তির ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইশ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আটক খোকা শেখ মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। খোকা শেখ মাদক (হেরোইন) সেবন করায় ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধরাই তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবুল হাশেমের নেতৃত্বে এসআই মামুন সহ সঙ্গীয় ফোর্স নিযয় শহরের কোটপাড়া এলাকা থেকে হেরোইন সেবন করা অবস্থায় খোকা শেখকে আটক করে।