সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ৫ গ্রাম হেরোইনসহ মনিরুজ্জামান মঞ্জু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে তার নিজ বাড়ি গাংনী শহরের মুচিপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মঞ্জু মুচিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মনিরুজ্জামান মঞ্জু একজন হেরোইন কারবারী। সে হেরোইন বিক্রির জন্য তার বাড়ির সন্নিকটে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার নিকট হতে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সাপেক্ষে আদালতে প্রেরণ করা হয়।







