মেহেরপুরে ৩ মাদকসেবীর কারাদন্ড
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ৩ মাদকসেবীর কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ায় মাদক সেবন করে বিভ্রান্তি কর আচরণ করায় আব্দুল গফুর, সুজন আলী, ও সাইফুল ইসলাম নামের তিন মাদকসেবীকে ১ মাসের করে কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সাজা প্রাপ্ত আব্দুল গফুর মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের মধু খাঁর ছেলে, সুজন আলী আমদহ গ্রামের কাউসার আলীর ছেলে এবং সাইফুল ইসলাম বামন পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।