সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রী এবং নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ২ ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বাঁশবাড়ীয়া বাজার এলাকার মেসার্স মজিদ স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্র্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা
এবং মেসার্স খালেক হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্র্ণ পণ্য বিক্রর অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ তারিকুল ইসলাম, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান এবং মেহেরপুর পুলিশের একটি দল।







