সবার সংবাদ ডেস্ক:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার নির্ধারিত সময় শেষ হবার পূর্বেই খাতা সংগ্রহ করাই মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষ পরিদর্শক (শিক্ষক)কে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুল হক এবং কালীগাংনী নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম।
জানা গেছে মঙ্গলবার অনুষ্ঠিত অংক পরীক্ষার দিন নির্ধারিত সময়ের বেশ কিছু পূর্বেই ঐ কক্ষ পরিদর্শকদ্বয় শিক্ষার্থীদের কাছ থেকে খাতা সংগ্রহ করেন। পরে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের বিষয়টি অবহিত করলে কয়েকজন অভিভাব হল সুপার এবং সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান কে বিষয়টি অবহিত করেন। এ ঘটনার পরপরই হল সুপার মিজানুজ্জামান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হক এবং কালিগাংনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
জানতে চাইলে হল সুপার ও মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান জানান,নির্ধারিত সময়ের পূর্বেই খাতা নেয়ার বিষয়টি অভিভাবকদের নিকট থেকে অভিযোগ পাওয়ার পরপরই ঐ শিক্ষকদ্বয়কে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।







