সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ জাহিদ হোসেন নামের মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে জাহিদকে আটক করা হয়। জাহিদ বেতবাড়িয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।
জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বেতবাড়িয়া গ্রামের জাহিদের বাড়িতে অভিযান চালান। এ সময় জাহিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তার নিকট থেকে ৫৫ পুরিয়া গাঁজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯ (ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







