গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ,জরিমানা আদায়
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধ,জরিমানা আদায়

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটাগুলো থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে হিজলবাড়ীয়া গ্রামের ফোর স্টার ইটভাটায় ১০ হাজার টাকা, বলাকা ইটভাটায় ২০ হাজার টাকা এবং এইচএসবিসি ইটভাটা থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় এ ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের পানির গাড়ী থেকে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। একইসাথে ধ্বংস করে দেওয়া হয়েছে ইট পোড়ানোর চুল্লি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইট প্রস্তুত আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করে কার্যক্র বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোজাফ্ফর হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টিম।