সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে অসামাজিক কর্মকান্ডের দায়ে দুজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার উজলপুর হাজীপাড়া থেকে দুজনকে আটক করা হয়।
আটকৃত হলেন মেহেরপুর সদর উপজেলার উজলপুর হাজীপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে শিরিনা খাতুন (১৯) ও সদর উপজেলার কামদেবপুর গ্রামের আছিরুল ইসলামের ছেলে আবু হেনা (২২)।
মেহেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উজলপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুপুরের দিকে পুলিশ দুজনকে ফৌঃকাঃবিঃ আইনের ৫৭ ধারায় দুজনকে কোর্টে প্রেরণ করেছে।







