মুজিবনগরে ফেন্সিডিলসহ একজন আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মুজিবনগরে ফেন্সিডিলসহ একজন আটক

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের মুজিবনগরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শাওন (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়াা থেকে শাওনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আটক শাওন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ঘোষপাড়া এলাকার খোকন আলীর ছেলে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে, এসআই (নিঃ) উত্তম কুমারের নেতৃত্বে এসআই (নিঃ) বিপ্লব কুমার হালদার, এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাওনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। শাওনের বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।