সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে ১শ বোতল ফেন্সিডিলসহ ইনসান নামের এক মাদক কারবারীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশের একটি দল। রবিবার ভোর রাতে মুজিবনগর উপজেলার জয়পুর মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইনসান একই উপজেলার জয়পুর গ্রামের আব্দুলের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, মুজিবনগরে জয়পুর মাঠ দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার, এসআই সাহেব আলী, এসআই আরিফুর রহমান, এসআই হেকমত আলীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে জয়পুর মাঠে অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ ইনসানকে আটক করে। আটক ইনসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।







