সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে রাস্তার পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কল্যাণপুর গ্রামে রাস্তার পাশে বোমা সদৃশ্য বস্তু দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখে। স্থানীয় লোকজনের মাঝে ভীতি ছড়ানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।






