সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চোখতোলা নামক স্থানে যাত্রীবাহি বাস ও মাটিবাহি ট্রাক্টরের মুখামেুখি সংর্ঘষে ট্রাক্টর চালকসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- ট্রাক্টর চালক মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের বাবু মিয়া (২৭), গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শিমুলতলা গ্রামের ইকতার আলীর ছেলে আব্দুল জলিল (৩৫) ও একই উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৩০)।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের নির্মাণ কাজের অংশ হিসাবে ট্রাক্টর দিয়ে সড়কের পাশে মাটি ভরটের কাজ করছিলেন ট্রাক্টর চালক বাবু মিয়া, শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী যাত্রীবাহি বাসের সাথে ট্রাক্টরের মুখামেুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ট্রাক্টর চালক বাবু, শ্রমিক আব্দুল জলিল ও আব্দুস সাত্তার আহত হয়। তবে বাসের কোন যাত্রী আহত হয়নি। পথচারীরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এদিকে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া যাত্রীবাহি বাসটি উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছেছে।







