গাংনীতে ডা.সাগরের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
অন্যান্য মেহেরপুর

গাংনীতে ডা.সাগরের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে রাজশাহী মেডিকেল কলেজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডা. এ এস এম নাজমুল হক সাগর এর পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে তার নিজ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে গাংনী উপজেলা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে একই স্থানে র‌্যালীটি এসে শেষ হয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশ, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী, গাংনী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ন কবির লিখন, সাবেক ছাত্রনেতা চপল, গাংনী ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না, তরিকুল ইসলাম উজ্জ্বল, শিমুল পারভেজ অন্তর, সহ-সম্পাদক নয়ন আলী, শ্রমিক নেতা পলাশ, হাফিজুর হাফি, ছাত্রনেতা কনিক, মুন্না, আশিক প্রমুখ উপস্থিত ছিলেন।