বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর বিএনপি’র সমাবেশ
অন্যান্য মেহেরপুর

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর বিএনপি’র সমাবেশ

সবার সংবাদ প্রতিবেদক:

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাবেদ মাসুদ মিলটন, সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।