মেহেরাব হোসেন অপি:
ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া।
ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে, যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, বাড়িতে কোনো পোষ্য প্রাণীর বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে। এমন কি কোনো কাজ কিংবা খাদ্যের প্রতিও। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা। নিজের খমতর আতিরিক্ত কিছু পাবার আশা বা পাওয়াকেও ভালোবাসা বলে।
অসহায় মানুষদের প্রতি সহযোগিতার আকাঙ্খাও ভালোবাসার প্রতিফলন। তেমনই ভালোবাসা দিবস উপলক্ষে একজন হতদরিদ্র মানুষকে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিলেন মেহেরপুরের একটি প্রতিষ্ঠিত সংগঠন “জাগো মেহেরপুর”। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দেন তারা।
ওই হতদরিদ্র মানুষ যাতে সামনের দিনে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এবং স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করতে পারে এজন্যই “জাগো মেহেরপুর” এর এই উদ্যোগ। ভালোবাসা হোক মানুষের জন্য, ভালোবাসা হোক সকল প্রাণীর জন্য। মাদক থেকে দূরে থাকি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে মেহেরপুরে সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে কাজ করছে “জাগো মেহেরপুর”। তারই ধারাবাহিকতায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তারা ওই হতদরিদ্র মানুষকে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন।
“জাগো মেহেরপুর” এর সংগঠক আব্দুল আলিম বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে অসহায় মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে আমাদের এই আয়োজন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন “জাগো মেহেরপুর” প্রধান সমন্বয়কারী শোয়েব রহমান, সংগঠক রিদয়, আসিফ, রাদ সহ আরও অনেকে।







