সবার সংবাদ ডেস্ক:
স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মেহেরপুর সদর উপজেলার গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইফ আলীর। মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় সাইফ (০৮) নামের এক দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে গোভিপুর ফ্লেক্সি মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। সাইফ আলী গোভিপুর গ্রামের স্বাধীন মিয়ার একমাত্র ছেলে ও গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রে গেছে ঘটনার সময় সাইফ আলি টিফিনের ছুটিতে তার এক বন্ধুকে নিয়ে সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একই এলাকার আসানুর নসিমন চালিয়ে মেহেরপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে সাইকেল চালক সাইফের পিছনে বসা সুজনের ছেলে আলি পিছন থেকে লাফ দেয়। এসময় সাইফ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত আলগামনের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেট সাইফের মৃত্যু হয়।
এদিকে স্বাধীনের একমাত্র পুত্র সাইফের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয়রা আলগামন চালক আসানুরকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শহ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নসিমন চালক আসানুর আটক রয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।







