সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা প্রশাসনে যোগদানকারী ৩ জন সহকারি কমিশনারের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন । শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে যোগদানকারী ৩ জন সহকারি কমিশনার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত ছিলেন। এসময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর গোলাম রাব্বানী, সহকারী কমিশনার রিফাত জাহান, আসাদুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম এবং সুমাইয়া জাহান ঝুরকা সহকারী কমিশনার হিসেবে মেহেরপুরে যোগদান করেন।







