সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে, মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ হ্যান্ডবল লীগে বামনপাড়া বটতলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত সুপার লিগের শেষ খেলায় বামনপাড়া বটতলা একাদশ ৯-০ গোলে বামনপাড়া সবুজ সংঘকে পরাজিত করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে সাদ্দাম ৩টি, শিশির ও শাহিন ২টি করে এবং উজ্জ্বল ও ইমতিয়াজ ১টি করে গোল করেন। সুপার লিগের শেষ খেলায় বড় ধরনের অঘটন ঘটাবার আশা নিয়ে খেলতে নেমে বামনপাড়া সবুজ সংঘ ক্লাব শেষ পর্যন্ত বড় ব্যবধানে পরাজিত হয়। আগের দিন তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় বামনপায়া বটতলা একাদশ জয় লাভ করে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
শেষ খেলার ন্যূনতম ড্র হলেই শিরোপা ঘরে তুলতো। এমনকি পরাজিত হলেও গোল করে বটতলা একাদশ শিরোপা জয়ের কাজ সেরে রেখেছিল। কিন্তু শেষ খেলায় কোন সংকা ছাড়াই সুপার লিগের দুই খেলায় জয় লাভ করে পূর্ণ চার পয়েন্ট নিয়ে বটতলা একাদশ চ্যাম্পিয়ন হয়। ফাহাদ যুব স্পোর্টিং ক্লাব দুই খেলা থেকে একটিতে জয়ী হয়ে রানার্সআপ হয়।
খেলাটি পরিচালনা করেন এ কে আজাদ টিটু ও ফারাহ হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন কামাল হোসেন মিন্টু।
লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বটতলা একাদশের গোলরক্ষক নাঈম। খেলা শেষে বিজেদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।







