সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর আন্তঃ জেলা প্রাথমিক বিদ্যালয় চিত্রাঙ্কনে বালক ও বালিকা উভয় বিভাগে শহিদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহনাফ আহান ও রাবাহ রহমান খান পুরষ্কৃত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ২০২৩ আন্তঃ জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাঙ্কণ ছাড়াও আবৃতি, গল্প বলা, হাতের লেখা, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবকদের উপস্থিতিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পিটিআই ইন্সট্রাকটর আবুল কালাম আজাদ সহ বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাপ্টেন হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন শাহনাজ।







