মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
খেলাধুলা বিনোদন মেহেরপুর

মেহেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে আনন্দ শোভাযাত্রা করেছে শত শত আর্জেন্টিনা সমর্থক। শুক্রবার  বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্ক চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুর গড়ানোর সাথে সাথে শহীদ শামসুজ্জোহা পার্ক  চত্বরে জড়ো হতে থাকে আর্জেন্টিনা তথা মেসি-ডিমারিয়ার ভক্তরা।

আর্জেন্টিনার জার্সি পরে বাশি বাজাতে বাজাতে শোভাযাত্রায় আসে সবাই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনা ভক্তরা মোটর বাইক এবং পায়ে হেঁটে যে যার মতো শোভাযাত্রায় জড়ো হয়। ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রা করে আনন্দ প্রকাশ করে আর্জেন্টিনা  ভক্তরা।

শোভাযাত্রা থেকে আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে এমনটি প্রত্যাশা করে ভক্তরা।শোয়ব রহমান দুরন্তের নেতৃত্বে মিজানুর রহমান জনি,শিলন খান,হৃদয়,রিংকু,বায়জিদ,সিফাত সহ মেহেরপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে এই শোভাযাত্রায় যোগ দেন।