সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, মুক্তিযুদ্ধের মহানায়ক ছিল এদেশের জনগণ আওয়ামী লীগ নয়, এদেশের ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতির এই জন্মবার্ষিকীতে আমরা অঙ্গীকার করতে চাই এই রাষ্ট্র হবে জনতার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
মেহেরপুরের জেলা বিএনপির উদ্যোগে, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাকিব জাভেদ। এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
পরে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনাই দোয়া অনুষ্ঠিত হয়।







