সবার সংবাদ ডেস্ক:
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে ধারণ করে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রতœ, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ মোমিন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে ৯ জন প্রশিক্ষিত যুবক- যুবতীদের মাঝে ৬ লক্ষ ৩০ হাজার টাকা যুব ঋনের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নকিম উদ্দিন। এদিকে এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্ব র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।







