সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুরের সদর উপজেলায় তাঁতীপাড়া এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে হৃদয় ট্রেডার্সকে জরিমানা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ওবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন শিশু খাদ্য (চিপস, জুস, লজেন্স, হাওয়াই মিঠাই, হালুয়া) বাজারজাত ও বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে হৃদয় ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমান করা হয় এবং আগামী ০৭ দিনের মধ্যে ত্রুটি সংশোধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, বাজারজাত করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহন করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।







