মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৫
মেহেরপুর দুর্ঘটনা

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৫

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর-মুজিবনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির ৫ যুবক আহত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের মেহেরপুর সদর উপজেলার বন্দর ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, মোনাখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে সাব্বির, আহসানের ছেলে আকাশ, নজরুলের ছেলে আশিক, মিল্টনের ছেলে রাব্বি ও সিরাজুলের ছেলে তামিম।

জানা গেছে ঘটনার সময় বন্দর ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে মেহেরপুর থেকে মুজিবনগরগামী এবং মুজিবনগর থেকে মেহেরপুরগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলের ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।